ট্রান্সফারমার্কট শিগগির লা লিগা খেলোয়াড়দের নতুন মার্কেট ভ্যালু প্রকাশ করবে। তাদের সোশ্যাল মিডিয়ার প্রাক-পোস্টে ভিনিসিউসের দাম কমবে বলে জানানো হয়েছে। এখন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ট্রান্সফারমার্কট মূল্য ১৪ কোটি ইউরো।

ভিনিসিউসের জন্য কয়েকটি মূল্য ট্যাগ দেওয়া হয়েছে: ১৩.৫ কোটি, ১৩ কোটি, ১২.৫ কোটি ও ১২ কোটি ইউরো। এর একটি কয়েক দিন পর এই ব্রাজিলিয়ানের নতুন মূল্য হবে।
এ মৌসুমে এখন পর্যন্ত ভিনিসিউস সব প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের হয়ে ৮ ম্যাচ খেলে মাত্র ১ গোল ও ৩ অ্যাসিস্ট দিয়েছেন।